• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সুজানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত পালিত

      প্রতিনিধি ৩১ মে ২০২৫ , ৮:১৯:৪২ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাবনার সুজানগরে জিয়া স্মৃতি সংঘের অস্থায়ী কার্যালয়ের সামনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা -২ আসনের গণ মানুষের নেতা, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি আব্দুল হালিম সাজ্জাদ।

    এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মজিবর খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বাতেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকরাম হোসেন মধু বিশ্বাস, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, বিএনপি নেতা রহুল খান, যুবনেতা মানিক খান, ছাত্রনেতা আলম মন্ডল ও নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খান প্রমুখ।

    বক্তারা বলেন,দীর্ঘ সতের বছর আওয়ামী লীগ ভোটারবিহীন অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছিল। জেল জুলুম ও নিযার্তন সহ্য করে এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। তারা আরো বলেন,গুম, খুন, অত্যাচার নির্যাতন সহ করে এখন পর্যন্ত ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য বিএনপিই মাঠে ঠিকে আছে। যদি আবার কোন নতুন ষড়যন্ত্র দেখতে পায় তাহলে জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথেই অবস্থান নিবে বিএনপি। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT