প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ১০:৫৫:১২ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
উপজেলা ফোরাম নেটওয়ার্কের আয়োজনে,সিসিডিবি সিপিআরপি সহযোগিতায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা, অন্যায্যতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা সিসিডিবি থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, ইন্সপেক্টর তদন্ত জিন্নাত আলী সরকার। উপজেলা ফোরাম নেটওয়ার্কের সভাপতি হেলালী খাতুনের সভাপতিত্বে ও প্রশিক্ষক মাসুমা ফেরদৌসের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ব্র্যাকের সামাজিক সুরক্ষা ও আইনী সহায়তা কর্মকর্তা আহসান হাবিব, সিসিডিবি’র কর্মসূচি কর্মকর্তা পাত্রাস মুর্মু,হিসাব সহকারী রবিন অধিকারী, হিসাবরক্ষণ কর্মকর্তা ডেভিড লিটন দাস প্রমুখ।


















