এম মনিরুজ্জামান-পাবনা:
সুজানগরে হাসি খাতুন (৪০) নামক এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। রোববার বিকেলে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। মৃত হাসি খাতুন মানিক হাট গ্রামের কুতুব উদ্দিন মোল্লার স্ত্রী ও পাবনা সদর উপজেলার পারচিতল গ্রামের মৃত জলিল মন্সির মেয়ে। এলাকাবাসী জানায়, বিকেল ৪টার দিকে হাসি খাতুন একটি বসত ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। মৃত হাসি খাতুনের ভাই বাচ্চু মন্সি জানান, আগে থেকেই তার বোনের উপর নির্যাতন করে আসছিল। তবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে। সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.