শিহাব আহম্মেদ-পাবনা প্রতিনিধি:
সুজানগর থানার ধারাবাহিক অভিযানে এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার। মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ১৫/০২/২০২৩ তারিখ সুজানগর থানাধীন সাতবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজারস্থ মোঃ রিন্টু প্রাং (৪৫) পিা-মোঃ মোজাম্মেল প্রাং, সাং নিশ্চিন্তপুর, থানা-সুজানগর জেলা-পাবনা এর চায়ের দোকানের পূর্ব পাশের কাঁচা রাস্তার উপর ১৮.৫৫ ঘটিকায় অভিযান চালিয়ে এক জন মাদক ব্যবসায়ীকে ২.০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ী হলোঃ
১. মোঃ কালাম মন্ডল (৪৫), পিতা-মৃত কাশেম মন্ডল , গ্রাম- মোমরাজপুর, থানা-সুজানগর, জেলা –পাবনা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.