• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সুজানগর পৌর এলাকায় মেয়র পদপ্রার্থী রাজা হাসান এর হোন্ডা শো ডাউন

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ৮:০২:৪৬ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান,পাবনা:

    আসন্ন পাবনার সুজানগর পৌরসভার নির্বাচনে  মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এ কে এম বন্দে আলীর জেষ্ঠ সন্তান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসানের হোন্ডা শো ডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর (জিরো পয়েন্ট মোড়) নিজ বাসভবনের সামনে থেকে প্রায় শতাধিক হোন্ডা বহর নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক ও প্রত্যেক ওয়ার্ডের অলিগলি প্রদিক্ষণ করে। রাজা হাসানের হোন্ডা শো ডাউনে আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হোন্ডা শো ডাউনে নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নৌকা মার্কায় ভোট দিন, রাজা ভাইয়ের সালাম নিন সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাজ পথ। হোন্ডা শো ডাউন শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে রাজা হাসান বলেন, দলীয় মনোনয়ন পেতে তৎপর আছেন তিনি, তার পিতার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের মুল্যায়নে তার তাদের পরিবারের সদস্যদের কথা তুলে ধরেন বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত,দল ও দলের নেতৃবৃন্দ অবশ্যই আমাদের দলীয় মনোনয়ন দিয়ে মূল্যয়ন করবেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT