• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সুজানগর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজা’র গণসংযোগ

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২০ , ৫:০০:১৮ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান,পাবনা:

    আসন্ন পাবনার সুজানগর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

    রেজাউল করিম রেজা পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন। রোববার সন্ধ্যায় ভবানীপুর ৩ নং ওয়ার্ডের যুবকদের শীতকালীন খেলা ব্যাডমিন্টন মাঠে মতবিনিময় করেন।

    মতবিনিময় কালে তিনি বলেন সুজানগর পৌরসভা নির্বাচনে যদি দলীয় মনোনয়ন পান, তাহলে নির্বাচিত হয়ে পৌরসভার যুব সমাজকে মাদক মুক্ত করে সুন্দর পরিবেশে তাদের খেলা ধুলার পরিবেশ রক্ষার্থে সার্বিক সহযোগিতা করবেন, সেই সাথে পৌর বাসীর জন্য বিশুদ্ধ পানি,ড্রেনেজ ব্যবস্থা,।

    জলাবদ্ধতা নিরসনে নতুন আঙ্গিকে সাজিয়ে সুজানগর পৌরসভা কে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল আঙ্গিকে সাজানোর চেষ্টা করবেন। তিনি আরো বলেন খেলা ধুলার পাশাপাশি যুব সমাজকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে জনসচেতনতামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT