• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    সৈয়দপুরে স্ত্রীর সাথে ঝগড়া করে এক যুবকের আত্নহত্যা

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২১ , ৪:২৭:০০ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    নীলফামারীরসৈয়দপুরে তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। ৫ নভেম্বর শুক্রবার সন্ধায় শহরের গোলাহাট সিনেমাহল উর্দূভাষী ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম মুরাদ হোসেন (২৯)। সে ওই ক্যাম্পের ইউনুসের ছেলে। পেশায় লেপ তোষকের কারিগর এবং ২ সন্তানের জনক।

    জানা যায়, আজ মুরাদের ছোট ভাই রেয়াজের বিয়ের অনুষ্ঠান চলছিল। এরই মাঝে বিকালে মুরাদের সাথে স্ত্রী নুরী বেগমের সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। যা ক্রমেই ব্যাপক ঝগড়ায় পরিনত হয়। এক পর্যায়ে উপস্থিত লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এবং উভয়ই বিয়ের কার্যক্রমে লিপ্ত হয়।

    এমতাবস্থায় মাগরিবের নামাজের পর নুরী বেগম ঘরে ঢুকে দেখতে পায় তার স্বামী ঘরের চালের কাঠের সাথে গলায় রশি লাগানো অবস্থায় ঝুলে আছে। এসময় নুরীর আর্তচিৎকারে পরিবারের সদস্যরাসহ বিয়ে অনুষ্ঠানের লোকজন দ্রুত ছুটে গিয়ে মুরাদ কে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়।দায়িত্বরত চিকিৎসক ডাঃ ঈষিকা রায় জানান, মুরাদ কে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়। আসামাত্র পরীক্ষা করে দেখি সে আসার আগেই মারা গেছে।

    তার গলায় রশি দিয়ে চাপ লাগার দাগ রয়েছে। আত্মহত্যার কারনে এমনটা হয়েছে।সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।এমন ঘটনায় বিয়ের আনন্দঘন পরিবেশ মুহুর্তেই বিষাদে ছেয়ে যায়। শোকে বিহ্বল হয়ে পড়ে সবাই। বরের বাড়ির এই অনাকাঙ্ক্ষিত দূর্দশায় একই এলাকায় কনের বাড়িতেও নেমে আসে মৃত্যুর নিরবতা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT