• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত। 

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৪:২১:৩৪ প্রিন্ট সংস্করণ

    সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত।

    প্রেস বিজ্ঞপ্তি :-

    সোনাগাজী প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা ৯ই জানুয়ারি শনিবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    সোনাগাজী প্রেসক্লাব সভাপতি গাজী মোহাম্মদ হানিফ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আগামী দিনগুলোতে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    সভা শেষে সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমেদ ফেনী প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরী কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা ও সংবর্ধনা দেওয়া হয়।

    সাধারণ সভায় উপস্থিত ছিলেন – ফেনী জর্জ কোর্টের আইনজীবী ও প্রেসক্লাবের সদস্য এডভোকেট হাসান মাহমুদ মামুন, প্রেসক্লাবের সহসভাপতি কবি মহিউদ্দিন খোকন, কোষাধ্যক্ষ আফতাব হোসেন মমিন ভূঞা, নির্বাহী সদস্য বাহার উল্যাহ বাহার, কমরেড আবু তাহের প্রমূখ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT