সোনারগাঁয়ে দীন ইসলাম হত্যার তিন আসামীর জামিন না মঞ্জুর।
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার যুবক দীন মোহাম্মদ হত্যার মামলার ৩ এজাহারভুক্ত আসামীর জামির না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতের হাজির হয়ে তারা জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের আদালতের প্রেরনের নির্দেশ দেয়।
আসামীরা হলেন. পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার সোনা মিয়ার ছেলে আলী হোসেন, মৃত আবু সিদ্দিকের ছেলে সাহাবুদ্দিন ও এরশাদ উল্লাহর ছেলে আহসান উল্লাহ ।
উল্লেখ্য. গত বছরের অক্টোবর মাসের ১৪ তারিখে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইলিয়াস মিয়ার ছেলে দীন মোহাম্মদকে পিটিয়ে আহত করে একই এলাকার আহসান উল্লাহ, আলী হোসেন, শাহাবুদ্দিন, শাহিন ও এরশাদ উল্লাহ। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সপ্তাহ খানের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দীন ইসলামের পিতা ইলিয়াস মিয়া বাদি হয়ে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.