• Developed by : BDIX ROOT
  • আন্তর্জাতিক

    স্ত্রীর ইচ্ছা পূরণে ১৭ লাখ রুপির স্বর্ণ দান

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২১ , ৩:৫২:০১ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    ভারতের ঝাড়খণ্ডের এক ব্যক্তি মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলা মহাকালেশ্বর মন্দিরে ১৭ লাখ রুপির স্বর্ণের গয়না দান করেছেন। মন্দির সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে। খবরে বলা হয়েছে, নিজের স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্যই এত দামের গয়না দান করেছেন ওই ব্যক্তি।

    ওই ব্যক্তির স্ত্রী নাম রেশমি প্রভা, যিনি বেশকিছু দিন আগে মারা যান।তিনি এই মন্দিরের খুব বড় ভক্ত ছিলেন এবং প্রায়ই এখানে পূজা দিতে আসতেন।মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত গণেশ কুমার জানান, মৃতা রেশমির মনকামনা করেছিলেন নিজের মৃত্যুর পর তিনি নিজের যাবতীয় গয়না এই মন্দিরে দান করবেন।

    গত শনিবার ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা সঞ্জীব কুমার রেশমির স্বর্ণের সব গয়না এই মন্দিরে দান করেন। গয়নার মোট ওজন প্রায় ৩১০ গ্রাম, বাজারমূল্য প্রায় ১৭ লাখ রুপি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT