হতাম যদি নীল তিমি
লেখা-রাতুল চক্রবর্তী
আমরা যদি হতাম তিমি
সিন্ধুর চির-বিরহী নীলে
ভাসতাম তুমি আমি
কে আটকাত? কিসের নিষেধ?
অথৈজলে প্রেমের সুধায় তুমি আমি
আমরা যদি হতাম তিমি
নীল সাগরে সাম্রাজ্য হত
তোমার আমার প্রণয় হত
দিবা রাতি.....।
যেখানে যায় না সুরুজের বাতি
ভাসতাম আমরা দুজন সাথী
অল্প সল্প অভিমানে
তোমায় আরো কাছে এনে
মিশিয়ে নিতাম প্রাণে মনে
হাজার তারা সাজিয়ে দিতাম
তোমার ভুবনে,,,,
অথৈজলে প্রেমের সুধায় তুমি আমি
ধরো হতাম যদি নীল তিমি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.