আনিসুর রহমান-স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার জীবননগড় সন্ধা গ্রামের হায়দার আলীর ছেলে আউয়াল মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় লোকজন বলেন, মূলত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.