• Developed by : BDIX ROOT
  • গণমাধ্যম

    হিজলায় জমকালো আয়োজনের মাধ্যমে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

      প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৪ , ১০:৩৬:৩২ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    আজ ১৮ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টার সময় হিজলা প্রেসক্লাবে এশিয়ান টিভি হিজলা ও মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মোঃ মিলন সরদারের আয়োজনে হিজলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার হিজলা প্রতিনিধি মোঃ সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোকিত ৭১ সংবাদ পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি ও হিজলা ক্রাইম নিউজ পত্রিকার সহকারী উপদেষ্টা মুফতী আঃ কাদের কারিমীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ মিলন সরদার।

    এতে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগ হিজলা উপজেলার সাধারণ সম্পাদক, ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার। মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌফিকুর রহমান। হিজলা প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির হিজলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন পুলিশ অফিসার মোঃ আরিফ।

    বক্তব্য শেষে কেকে কেটে সকলের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন, এ সময় আরও উপস্থিত ছিলেন, মোহনা টিভির হিজলা প্রতিনিধি মোঃ নুর নবী,আজকের পত্রিকার হিজলা প্রতিনিধি মোঃ সেলিম হিজলা ক্রাইম নিউজ পত্রিকার সম্পাদক মোঃ এস এম জিয়াউল হক। বাংলাদেশ সংবাদ পত্রিকার হিজলা প্রতিনিধি মোঃ বরকত সিকদার সহ অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT