• Developed by : BDIX ROOT
  • জনপদ

    হিজলায় নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং

      প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৬:৪০:৩৮ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালের হিজলা উপজেলার,উপজেলা কমপ্লেক্স ও বাউশিয়া, বাহেরচর এবং সদরটেকের পোলপার মসজিদ এবং সদরটেকের, বাইতুল মা’মুর জামে মসজিদ”সহ এই এলাকাকে নদী ভাংগন থেকে রক্ষা করার জন্য জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে।

    আজ ২১ মে রবিবার নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল ৪ আসনের মাননীয় সংসদ সদস্য,হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজির হাট থানার আস্থাভাজন ব্যক্তিত্ব
    জননেতা পংকজ দেবনাথ এমপি। এ ছাড়াও উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তারেক হাওলাদার।

    হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মোসাঃ নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর শাজাহান তালুকদার,সহ স্থানীয় নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT