• Developed by : BDIX ROOT
  • বরিশাল বিভাগ

    হিজলায় ফয়জুল উলূম রশিদিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত।

      প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২২ , ৪:১১:৫৮ প্রিন্ট সংস্করণ

    আঃকাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে হাজী বাড়ীর সামনে ২০১৬ ইসায়ী সনে প্রতিষ্ঠিত হয় ফয়জুল উলুম রশিদিয়া মাদ্রাসা নামে খালেছ এক শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৬ সালের পর থেকে অদ্য পর্যন্ত বেশ সুনামের সহিত মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে মাদ্রাসার অনুষ্ঠান গুলো হয় চোখ ধাধানো, যা দৃষ্টি কাড়ে সবার, যার কারনে সবার ভালবাসায় অল্প দিনে মাদ্রাসাটি এগিয়ে গেছে বহুদূর।

    মাদ্রাসায় নূরানী, নাজেরা,হিফজ,কিতাব বিভাগে ছাত্র ছাত্রীর সংখ্যাও চোখে পড়ার মত। পড়া লেখার মানও তুঙ্গে। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতায় পরিক্ষা দিয়ে রেজাল্ট ও ছিল আকর্ষণীয়, উক্ত মাদ্রাসায় আজ (৩০ এপ্রিল) শনিবার মাদ্রাসা ভবনে ইফতার মাহফিল ও ছিল খুব ভাল মানের, আর এলাকাবাসী তাতে যোগ দিয়ে আরো সুন্দর্য বাড়িয়ে দিয়েছিল। এরকম শিক্ষা প্রতিষ্ঠান দেশের সম্পদ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT