আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান মানে মুসলমানদের জন্য সিয়াম সাধনার মাস,ত্যাগের মাস, ইবাদাত বন্দেগীর মাস, আর বাংলাদেশের অনেক মানুষই স্বল্প আয়ের, আর স্বল্প আয়ের মানুষের জন্য বর্তমান বাজার রেট অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করা অনেকটাই কঠিন সাধ্য।সে কারনে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্য (২০ মার্চ) রবিবার বিকালের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে স্বল্প আয়ের (প্রতিটি পরিবারে দুইবার) ভর্তূকি মূল্য টিসিবির নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার জনাব, বকুল চন্দ্র করিবাজ, এবং হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব, মুহাম্মাদ তৌফিকুর রহমান সিকদার,এরকম উদ্যোগ নেয়ার কারণে খুশি স্বল্প আয়ের মানুষ। পাশাপাশি এরকম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অত্র এলাকাবাসী। সাথে সাথে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা প্রশাসন সহ হিজলা উপজেলার নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজকে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.