• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    হিন্দু সংখ্যালঘুর উপর সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলা

      প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ১১:৪৫:৩৯ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    রূপম দাস নামক এক হিন্দু যুবক ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সমর্থনে বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার পক্ষে ক্যাম্পেইন করছে কেন এই অপরাধে ছাত্রলীগ তার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালায়, দোকানে তালা দেয় এবং তাকে জীবননাশের হুমকি দেয়। খবর পেয়ে নগরের ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী তার কাছে ছুটে যান এবং বলেন, আমি বেচে থাকলে তুমিও বেচে থাকবে।

    তিনি আরও বলেন, আওয়ামীলীগ দাবী করে তারা অসাম্প্রদায়িক দল। কিন্তু বাস্তবে তারাই সাম্প্রদায়িক অপশক্তি। সংখ্যালঘুদের তারা নিজেদের কেনা গোলাম মনে করে।
    সংখ্যালঘুদের নৌকার বাইরে গেলেই মারধর , হুমকি ধামকি এমনকি অগ্নিসংযোগ করে ভীত সন্ত্রস্ত করে রাখে তারা।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নৌকার সমার্থকদের সাথে কথা বলে জানা গেছে, কোন সংখ্যালঘু যদি নৌকার বিপক্ষে গিয়ে হাতপাখা সহ অন্য কোন প্রতিকের পক্ষে গণসংযোগ করে তাহলে নৌকার ইমেজ নষ্টই হয়। তাই হয়তো কেউ তাকে সাবধান করতে গিয়ে হামলা করেছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT