• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    ২২ ফেব্রুয়ারী হিজলায় আসবেন পীর সাহেব চরমোনাই

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:১৫:৪০ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী -বরিশাল জেলা প্রতিনিধি:

    আগামী ২২ ফেব্রুয়ারী রোজ বুধবার হিজলা উপজেলার রেজাউল করিম ক্বিরাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে হরিনাথপুর গো হাট ময়দানে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের ২য় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, এ দেশের লক্ষ কোটি ধর্মীয় ও আধ্যাতিক নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)

    দুই ব্যাপী ওয়াজ মাহফিলের ১ম দিন ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুফতী সৈয়দ এসহাক মোঃ আবুল খায়ের সাহেবজাদা পীর সাহেব চরমোনাই রহ.

    এ ছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসাবে উপস্থিত থাকবেন, মাওলানা আঃ রহিম সাহেব (বড় হুজুর)মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা সালাহউদ্দীন খান, মাওলানা মুফতী হাবিবুল্লাহ, মাওলানা মাইনুদ্দীন মাওলানা আঃ রহিম, মাওলানা ফয়জুল্লাহ মাহমুদী,

    আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন, বিডিআর হাবিবুর রহমান, মাষ্টার মোঃ অলিউদ্দীন,আলহাজ্ব আব্বাস সিকদার, মোঃ আবুল খায়ের সরদার,আরজগুজার আলহাজ্ব মাওলানা আল আমিন সাইফী।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT