• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    নওগাঁয় এ্যাডভোকেট তালিকার দাবীতে মানববন্ধন-দৈনিক অালোকিত ৭১ সংবাদ 

      প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৪:২৮:৩৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম,  নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭/২০২০ সালের প্রিলিমারী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ন এ্যাডভোকেট হিসাবে দ্রুত তালিকা ভুক্তির দাবীতে নওগাঁয় মানববন্ধন পালন করা হয়।

    মঙ্গলবার সকালে শহরের উকিলপাড়ায় জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে ২ ঘন্টাব্যাপী জেলার পরীক্ষায় উর্ত্তীর্ন শিক্ষানবিশবৃন্দরা এই কর্মসূচী পালন করে।

    জেলা কমিটির আহবায়ক শামীমুর রেজা রনির সভাপতিত্বে যুগ্ম আহবায়ক রানা হোসেন ও আতাউর রহমান বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ন হয়েও এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তি হতে পারি নাই। প্রতি বছর বার কাউন্সিল থেকে তালিকাভুক্তি দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। কেহ কেহ ৮/১০ বছর ধরেও পাশ করে বসে আছে তারা এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তি হতে পারে নাই। দ্রæত এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃষ্টি কামনা করেছেন তারা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT