• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    পটুয়াখালী র‍্যাব-৮, ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, কতৃক  ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড।

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ৪:০৮:৩০ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখারী এর যৌথ উদ্যোগে অদ্য ১৭/০৮/২০২০ইং তারিখ বিকাল আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা পন্য রাখার অপরাধে, ১। আল আমিন ষ্টোর এর মালিক মোঃ আপন শিকদার (৩৫), পিতা- মোঃ আলম শিকদার, সাং-শাখারিয়া বাজার, থানা- আমতলী, জেলা-বরগুনাকে ৫,০০০/- টাকা এবং ২। ভাই ভাই পোল্ট্রি ফিড এর মালিক মোঃ নাসির গাজী (৪৫), পিতা- মৃতঃ আঃ কাদের গাজী, সাং-শাখারিয়া বাজার, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৫,০০০/- টাকা সহ সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT