• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    নারায়ণগঞ্জে দুই মাদক কারবারি আটক

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ১২:১৬:৫৬ প্রিন্ট সংস্করণ

     

    শাহ্‌রিরার কবির রিপন-স্টাফ রিপোর্টারঃ

    নারায়ণগঞ্জের বন্দর থানার কামালউদ্দিন মোড় টি হোসেন রোডে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব ১১ এর সি পি এস সি এর অভিযানে ১৯৫ পিস ইয়াবা ও ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন (১)মোঃ শাহিন মিয়া(৪১) (২)সুবেদ আলী( ৫০)।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহিন মিয়া এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সালেহনগর শাহী মসজিদ এলাকায় ও সুবেদ আলীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ এলাকায়। আটককৃত আসামি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ নরসিংদী এর আশপাশে এলাকায় অভিনব পন্থায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। তাদের দুজনের বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে। আটকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT