প্রতিনিধি ২৪ আগস্ট ২০২০ , ২:৩৯:১৯ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ২৪/০৮/২০২০ইং তারিখ দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গালর্স স্কুল রোড এলাকায় অভিযান পরিচালনা করে দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা।
এবং পণ্যের মোড়কে বিক্রয় মূল্য লেখা না থাকার অপরাধে ১। ইত্যাদী কর্ণার দোকানের মালিক মোঃ জহিরুল হক (৩৬), পিতা-মোঃ ফিরোজ আলম, সাং-আদালত পাড়া, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৫০০০/- এবং ২। মাসনুন প্লাস এর মালিক মোঃ তাসলিমা ইয়াসমিন (৪৫), স্বামী-মোঃ সিদ্দিকুর রহমান, সাং-সদর রোড, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১০০০০/- টাকা সহ সর্বমোট ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।
এসময় র্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে এমনটাই জানান তিনি।.


















