• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সুজানগরে স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ২:৩৬:২৬ প্রিন্ট সংস্করণ

    সুজানগরে স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

    সুজানগর প্রতিনিধি:

    পাবনার সুজানগরে এক পাষণ্ড স্বামী তার স্ত্রী জাকিয়া আক্তার

    যুথী (১৮) গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পরিবার। গত মঙ্গলবাররাতে পৌরসভার মসজিদপাড়া গ্রামে ওই হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় যুথীরস্বামী ওই গ্রামের মুনাই মিয়ার ছেলে মিম মিয়াসহ বাড়ির অন্যান্য সদস্যরা রাতেই গা-ঢাকা দিয়েছে।

    নিহত যুথীর বাবা পাবনা সদর উপজেলার পাটোয়া গ্রামের হাচেন আলী খানঅভিযোগ করে বলেন তার জামাই উক্ত মিম একজন মাদকসেবী এবং বখাটেপ্রকৃতির মানুষ। শুধু তাইনা সে ইতিপূর্বেও দু’টি বিয়ে করে অন্যায়ভাবে

    তাদের ছেড়ে দেয়। ওইদিন রাত ৮টার দিকে মাদকসেবনসহ পারিবারিক অন্যান্য বিষয়নিয়ে যুথীর সাথে তার স্বামী মিম মিয়ার কলহ সৃষ্টি হয়। এরই জের ধরে মিমমিয়া যুথীকে গলায় উড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। সুজানগর থানার অফিসার

    ইনচার্জ বদরুদ্দোজা বলেন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে যুথীকে হত্যা করা হয়েছে।

    বিশেষ করে ঘটনার পরপর বাড়ির সবাই গা-ঢাকা দেওয়ায় ওই সন্দেহ করা হয়। তবে ময়না তদন্ত প্রতিবেদননা পাওয়া পর্যন্ত হত্যার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। এ ব্যাপারে উক্ত হাচেন আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT