• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সুজানগরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য কে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

      প্রতিনিধি ১০ মার্চ ২০২১ , ১১:৫৫:০৮ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান,পাবনা: বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ইউসুফ আলী কে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ পাওয়া গেছে। পাবনার সুজানগর উপজেলার নাজির গঞ্জ ইউনিয়নের মৃত এলাহী বেপারীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইউসুফ আলী (৫০) কে ছিনতাই মামলার আসামি করা হয়েছে। ইউসুফ আলী অভিযোগ করে বলেন, দীর্ঘ ২৩ বছরের চাকরি জীবনে কারো সাথে কোন দিন অসদাচরণ করিনি,প্রায় ১০ বছর অবসরে জীবন যাপন করছি, কোন দিন আমার দ্বারা কোন মানুষের ক্ষতি হয়নি। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে, আমার ও ভাতিজা রবিন (১৬) সহ কয়েকজন কে পূর্ব পরিকল্পিত ভাবে বেধড়ক মারপিট করে গুরুতরভাবে আহত করা হয়েছে, আমি ও আমার ভাতিজা সুজানগর হাসপাতালে ভর্তি ছিলাম। আমার সুনাম ও পরিবারের সদস্যদের হয়রানি করার লক্ষ্যে,মোহন পুর গ্রামের খোকন বেপারীর ছেলে বিশু বেপারী বাদী হয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের কে হয়রানি করছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT