• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সিরাজদিখানে থানা পুলিশের করোনা সম্পর্কে  সচেতনতা মূলক পথসভা মাস্ক বিতরণ 

      প্রতিনিধি ২১ মার্চ ২০২১ , ১:১২:৩৭ প্রিন্ট সংস্করণ

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে  করোনা  ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধে সিরাজদিখান থানা এলাকায় সচেতনতা মুলুক প্রচার প্রচারণা চালিয়ে পথসভা করেছে সিরাজদিখান থানা পুলিশ।  মসজিদগুলোতেও প্রচারণা চালানো হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মাইকিং ও করা হয়েছে।রোববার  ২১শে মার্চ সকাল ১০ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের চৌরাস্তায় জন সাধারনদের মাঝে ও গনপরিবহনের মধ্যে মাস্ক বিতরণ করেন ও সচেতনতা মূলক বক্তব্য রাখেন ।

    এ-সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন, ওসি (তদন্ত) মো: কামরুজ্জামান, ওসি (অপারেশন) আজহারুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই মো সেকেন্দার আলী সহ আরো অনেক  পুলিশ কর্মকর্তা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT