• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    পত্নীতলায় অসহায় কর্মহীনদের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড বাংলাদেশ এর উপহার বিতরণ

      প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২১ , ৩:২৩:৪৫ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর পত্নীতলায় শুক্রবার বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড বাংলাদেশ এর উদ্যোগে পত্নীতলা ফুটবল মাঠে তিনশত কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ২কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডিটারজেন্ট পাউডার, চারটি সাবান ও একটি বালতি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা নিবার্হী কর্মকর্তা লিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT