• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    ঘোড়াঘাটে ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক দম্পতি গ্রেপ্তার

      প্রতিনিধি ১ মে ২০২১ , ৩:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ

    সৈয়দ মাহামুদ শাওন-নিজেস্ব প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া ভূয়া সাংবাদিক দম্পত্তি।দিনাজপুরের ঘোড়াঘাটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ওই দম্পতি হলো, দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার দক্ষিণ বাসুদেবপুর ভীমপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মুন্না আলী বিহারী শামিম (৪৩) এবং তার স্ত্রী ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী শাপলা বেগম ওরফে সাংবাদিক সৃষ্টি চৌধুরী (৩৪)।

    জানাযায়, আজ শনিবার (১ মে) গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ বাজার এলাকায় রাত্রীকালীন ডিউটি করছিল পুলিশের একটি টিম। ভোর ৫টায় দ্রুত গতিতে ছুটে চলা সন্দেহভাজন একটি মোটর সাইকেলকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে ছুটে যায়। পরে সড়কের আরো একটু সামনে উপ-পরিদর্শক হাবিবের নেতৃত্বে ডিউটিতে থাকা পুলিশের আরেকটি টিম খবর পেয়ে মোটর সাইকেলটিকে থামানোর চেষ্টা করে। চালক আবারো কৌশলে গাড়ি ঘুড়িয়ে পালানোর চেষ্টা করে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT