• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    রংপুর প্রাইম মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরণ

      প্রতিনিধি ৪ মে ২০২১ , ৯:২৩:৩৩ প্রিন্ট সংস্করণ

    কলিন চন্দ্র ইতু রায়-নিজেস্ব প্রতিবেদক:

    সারা দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ এক দিকে যেমন বেড়েই চলেছে অন্য দিকে সরকার করোনা ভাইরাসের হয় ঢেউ মোকাবেলায় লকডাউন ঘোষণা করেন। এমন সময় দেশের অধিকাংশ গরীব,দুঃস্থ, ভাসমান ও ছিন্নমূল মানুষ অসহায় হয়ে পড়েছে।
    দেশের এই পরিস্থিতিতে বরাবরের মত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর প্রাইম মেডিকেল কলেজ শাখা ছাএলীগ।আজ মঙ্গলবার(৪ মে) বিকালে রংপুর প্রাইম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে অসহায়, খেটে খাওয়া রোজাদার কর্মজীবি মানুষের মাঝে ইফতার,মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

    এ সময় প্রাইম মেডিকেল কলেজ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার ছাত্রলীগ নেতা ‘দ্বীন ইসলাম প্রিতম'(কার্যনির্বাহী সদস্য,রংপুর মহানগর ছাত্রলীগ) বলেন-বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সুযোগ্য সভাপতি ‘আল নাহিয়ান খান জয়’ ও সাধারণ সম্পাদক ‘লেখক ভট্টাচার্য’ পক্ষে এবং সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সংগ্রামী সভাপতি ‘ডাঃ মিজানুর রহমান সুমন’ এর দিকনির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরনের উদ্যোগ নেই।এছাড়াও তিনি বলেন,দেশের সংকটকালীন মুহূর্তে গরীব দুখীর কষ্ট লাঘবে বাংলাদেশ ছাত্রলীগ,প্রাইম মেডিকেল কলেজ শাখা সবসময় সচেষ্ট এবং বিভিন্ন গঠনমূলক কাজের মাধ্যমে ভবিষ্যতেও সর্বদা আর্ত মানবাতার সেবায় নিয়োজিত থেকে মানবিক ছাত্রলীগ গঠনে ভূমিকা রাখবে।এই বিষয়ে আরেক প্রামেক ছাত্রলীগ নেতা ‘সীমান্ত অধিকারী’ বলেন-সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার মানবিক সাধারণ সম্পাদক ‘ডাঃ আশিক হাসান স্বাগত’ ভাইয়ের নির্দেশনায় প্রামেক ছাত্রলীগ ইফতার,স্বাস্থ্য সেবা,মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সর্বদা আর্তের আবেদনে সাড়া দিয়ে যাবো।এ সময় আরো প্রাইম মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মী আকাশ,কাব্য,জয়,সায়েম, হর্ষকেতন,তমাল,সন্জিত,জয়,আসিফ,মারুফ,রুদ্র,ফুয়াদ,রাগিব,
    শাফায়ের উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT