• Developed by : BDIX ROOT
  • বিনোদন

    জামিন পেলেন পরীমণি

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২১ , ৪:৩৯:০৩ প্রিন্ট সংস্করণ

    বিনোদন ডেস্কঃ

    মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে জামিনের আবেদন করেন তিনি। বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

    ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
    গত ৪ অক্টোবর এ মামলায় পরীমণিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় সিআইডি।১৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিতে ২৬ অক্টোবর দিন ধার্য করেন।

    এর আগে ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এর পর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। পর দিন ৫ আগস্ট বিকেলে পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

    ২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমণি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমণিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT