• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    সুজানগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২১ , ১:২৮:০১ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার।এ সময় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল হক রোজ, প্রধান শিক্ষক শাহনাজ বেগম,সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমজাদ হোসেন গেদা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT