• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২০

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২১ , ১১:৫৮:১৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারজামিরতা গ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। তারা হলো, ওই উপজেলার বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও মৃত রমজান আলীর ছেলে বাবর (৫০)। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, মঙ্গলবার দুপুরের দিকে ওই এলাকার জামিরতা গ্রাম থেকে একটি ট্রাক ৩০/৩২ জন শ্রমিক নিয়ে ধান কাটার জন্য যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে ট্রাকটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই ওই ২ জন নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উল্টে যাওয়া ট্রাকটিসহ তাদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT