• Developed by : BDIX ROOT
  • বিনোদন

    পরীমনি যতদিন কারাগারে ছিলেন ‘বিছানায় ঘুমাননি’ এক ভক্ত!

      প্রতিনিধি ১০ নভেম্বর ২০২১ , ৩:৪৭:৫৭ প্রিন্ট সংস্করণ

    বিনোদন ডেস্কঃ

    পরীমনি যতদিন কারাগারে ছিলেন ততদিন এক ভক্ত বিছানায় ঘুমাননি। একই সঙ্গে ততদিন আমিষ না খেয়ে ভাত ও ভর্তা খেয়েছেন তিনি। পরীমনিকে উদ্দেশ্যে করে লেখা এক চিঠিতে এ কথা জানান সেই ভক্ত। আর সেই চিঠিটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার করেছেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। চিঠির ক্যাপশনে তিনি লেখেন, কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে।

    প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব।
    চিঠিতে ওই ভক্ত লেখেন, শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রিয়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি শুধু ভর্তা-ভাত খেয়েছি।

    তারপর আমি বিছানায় ঘুমাইনি। ফ্লোরে ঘুমিয়েছি। আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করব। আপু আমি আপার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভালোবাসাটা এর আগেও এক ভক্ত পরীমনির বাসায় কয়েকটি পাখি উপহার পাঠিয়েছিলেন।।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT