প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২১ , ৩:৫৬:৩০ প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আবুবক্কর সিদ্দিকী:
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২(দুই) কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার । আজ ০৭/১২/২১ তারিখ সকাল অনুমান ১০,৩০ঘটিকা সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম।মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কক্সবাজার সদর থানাধীন পৌরসভাস্থ সমিতিপাড়া (০১ নং ওয়ার্ড)এলাকা হতে এক মাদক কারবারিকে আটক করেছে।
গ্র্রেফতারকৃত আসামী মোঃ আমীর আহমদ আবু (৩০) পিতা- শাহজাহান, সাং- সমিতি পাড়া (০১ নং ওয়ার্ড), থানা – কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার এর হেফাজত হতে ২ (দুই) কেজি গাঁজা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

















