• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৯:৪৩:৫৪ প্রিন্ট সংস্করণ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬০ পিচ ইয়াবাসহ মজিবুর রহমান (৪৪) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।
    গ্রেফতার মোঃ মজিবুর রহমান রায়গঞ্জ উপজেলার আকড়া গ্রামের সোহরাব আলীর ছেলে।
    বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সকাল ১১ টায় র্যা ব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসা) মি: জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    মি: জন রানা জানান, গোপন সাংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার দৌভোগ গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬০পিচ ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ২ টি মোবাইল জব্দ করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT