• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    আর আওয়ামী লীগের স্বার্থে জোট নয় ধামুইরহাটে জাহানপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মি সভায় তোফাজ্জল হোসেন।

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২২ , ৬:০৫:৫৮ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-জেলা প্রতিনিধি নওগাঁ:

    নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মি সভা গত ১৮ ফেব্রুয়ারি বৈকাল ৪ ঘটিকায় নানাইজ এলাকায় মোঃ সৈকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমপি পদপ্রার্থী এ‍্যাডঃ তোফাজ্জল হোসেন। তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের স্বার্থে জোট নয়।

    তিনি আরও বলেন বারংবার আওয়ামী লীগ কে জোট করে ক্ষমতায় বসিয়ে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বেইমানি করেছেন। জাতীয় পার্টির জেলা উপজেলা ও ইউনিয়ন নেতা কর্মীদের কোন প্রকার মুল‍্যায়ন মর্যাদা দিতে জানেন না। পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশ জাতির কল্যাণে তৃণমূল নেতাদের স্বার্থে এককভাবে নির্বাচন করতে চান।
    অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় যুব সংহতির সহ সভাপতি সাংবাদিক এনামুল কবীর এনাম,

    তিনি বলেন প্রতিটি গ্ৰাম পাড়া মহল্লায় এবং নতুন প্রজন্মের কাছে পল্লী বন্ধু এরশাদের আদর্শ ও উন্নয়ন তুলে ধরতে হবে।অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বদিউজ্জামান, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুল,সহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেএীবৃন্দু । উক্ত সভায় মোঃ সৈকত হোসেন সখেদুল কে আহ্বায়ক, মোঃ স্বপন কে সদস্য সচিব নির্বাচিত করে মোট ৩১ সদস্য বিশিষ্ট জাহান পুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT