• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ১১:৫৬:২৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ তানভীর হোসাইন সদর -কুষ্টিয়া প্রতিনিধি:

    কুষ্টিয়া ইবি থানার বারুইপাড়া মৌচার পুকুর নামক স্থান হতে শুভ নামের এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ ২৭-০২-২০২২,রবিবার!! কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ১০ নং উজান গ্রাম ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো আমিরুলের ছেলে, মোঃ শুভ ইসলাম(১৭)। গত বৃহস্পতিবার বার থেকে থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খুজে না পেয়ে, ইবি থানায় একটি জিডি করেন বলে জানা যায়।

    আজ রবিবার সকাল অনুমানিক ১১-১২ দিকে, বারইপাড়ার উকিল নামের এক ব্যাক্তি, মৌচার পুকুরে মাধ নামক স্থানের ভুট্টার জমিতে একটি লাস দেখতে পাই, তিনি আশপাশের ক্ষেতে কাজ করা সবাইকেডাকে, তারা এসে দেখে বারইপাড়া গ্রামের যুবক শুভর মরাদেহটি মাটি দিকে মুখ উপুর হয়ে পড়ে আছে, পরে শুভের পরিবারকে খবর দেয় ও ইবি থানায় সংবাদ দেয়।

    কিচুক্ষন পরে পুলিশ এসে মরাদেহটি উদ্ধার করেন।তবে প্রাথমিক ভাবে এইটি হত্যা বলে ধারনা করা হচ্ছে।তবে শুভর অকাল মৃত্য মানুষের মনে অসখ্য প্রশ্ন জাগ্রত করছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT