• Developed by : BDIX ROOT
  • ধর্ম

    পীর সাহেব চরমোনাইর আখেরী মুনাজের মাধ্যমে শেষ হলো ৩ দিন ব্যাপী চরমোনাইর ইসলামী মহা সম্মেলন

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ৬:৪১:৩৩ প্রিন্ট সংস্করণ

    মু. আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    গত (২৫ ফেব্রুয়ারী) শুক্রবার জুমআর নামাযের পরে
    হযরত মাওঃ মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এর উদ্ভধনী বায়ানের মাধ্যমে শুরু হয়েছিল, চরমোনাইর বাৎসরিক মাহফিলের কার্যক্রম। দীর্ঘ ৩ দিন পর্যন্ত মাহফিলের কার্যক্রম সুশৃঙ্খল ভাবে চলে,এতে আগত লক্ষ লক্ষ মানুষের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নসিহত করেন দেশ বিদেশ থেকে আগত শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

    অবশেষে (২৮ ফেব্রুয়ারী) সোমবার সকাল ৯.টার সময় লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়ে মাহফিলে আগত মুসুল্লিদের সুসাস্থ, দেশ, জাতি,ও মানবতার সর্বাঙ্গীক মঙ্গল কামনা করে (আখেরী) দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম (পীর সাহেব হুজুর চরমোনাই) উক্ত দোয়া মোনাজাতের মাধ্যমেই শেষ হলো ২০২২ সালের ৩ দিন ব্যাপী মুসলিম উম্মাহর মিলনমেলা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT