• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    চরমোনাইতে সব ধরনের জুয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২২ , ৩:১০:৫৩ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল কোতোয়ালী মডেল থানার চরমোনাই ইউনিয়নে লুডু-ক‌্যারমসহ সব ধরণের জুয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতী সৈয়দ মোঃ জিয়াউল করীম। যদি এই অপরাধে কেউ জড়িত থাকে, আর যথাযথ প্রমাণ পাওয়া যায়, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে। (১২ মার্চ)শনিবার রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিমের পক্ষ থেকে এ নোটিশ ইউনিয়নের বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয়েছে ।

    উক্ত নো‌টিশে বলা হয়, ‘এই ইউনিয়নের কোনও দোকান,রাস্তা ঘাট,বা যে কোন স্থানে বসে স্মার্ট ফোনে বা লুডুর কোর্টে লুডু, ক‌্যারম বোর্ড বা তাসের মাধ‌্যমে জুয়া খেলা এবং মাদক সেবন অবস্থায় য‌দি কোন ব‌্যক্তিকে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ১০ হাজার টাকা জ‌রিমানা ও আইনগত যথাযথ ব‌্যবস্থা নেওয়া হবে। সাথে সাথে যে দোকানে খেলবে সেই দোকান অনির্দিষ্ট সময়ের জন‌্য বন্ধ করে দেওয়া হবে বলেও নোটিশে উল্যেখ রয়েছে ।’

    অত্র ইউনিয়নের জনগন জানান , এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং চেয়ারম্যান প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে । সন্ধ‌্যার পরপরই তরুন যুবকরা রাত পর্যন্ত দলে দলে ভাগ হয়ে রাস্তা ঘাট, দোকানপাট থেকে শুরু করে বি‌ভিন্ন নির্জন স্থানে বসে লুডু খেলে। মোবাইলে লুডু খেলার পাশাপা‌শি জুয়া খেলতেও দেখা গেছে‌ অনেক যুবকদের । তারা বলেন, ‘চেয়ারম‌্যান সময় উপ‌যোগী সিদ্ধান্ত নিয়েছে। যেটা অত্র এলাকার যুবকদের ভবিষ্যতের জন্য অনেক বড় ভূমিকা রাখবে।

    এ বিষয়ে জানতে চাইলে চরমোনাই ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল ক‌রিম বলেন, ‘যুব সমাজকে বিপদের হাত থেকে বাঁচাতে এবং তাদের ভবিষ্যতকে আরো উজ্জ্বল করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্মার্ট ফোনে লুডু খেলে যুবকরা রাতারাতি বিপথগামী হচ্ছে, তারা প্রথমে শখের বসে খেললেও পরে জুয়ায় আসক্ত হয়ে যাওয়ার অনেক নজির আছে। এছাড়া বি‌ভিন্ন স্থান থেকে বিভিন্ন ধর‌ণের অভিযোগ আসার কারনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল করিম বলেন, উক্ত বিষয়টি মৌখিকভাবে আমাকে জানানো হয়েছে। লিখিত আকারে এখনও কোনও কিছু আমার হাতে আসেনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT