• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    পাবনার তারাবাড়িয়ায় আগুনে পুড়ে শিশু নিহত

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২২ , ২:৫১:২০ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    চুলার আগুন ঘরে সেই আগুনে সামসুল হুদা (৪) নামক এক শিশু পুড়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে শাহাজাদ পুরে পৌছালে পথের মারা যায় বলে খবর পাওয়া গেছে। নিহত সামসুল হুদা পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামের শাজাহান আলী বিশ্বাসের ছেলে।এ ঘটনায় একটি গরু আগুনে পুড়ে মারা যায়।সোমবার দুপুরে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে শোয়ার ঘরে আগুন লেগে এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান।

    দুপুরে শিশু সামসুল হুদা কে ঘরে রেখে তার মা পাশের বাড়িতে দাওয়াত খেতে যায়। আগুন দেখে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করে শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT