• Developed by : BDIX ROOT
  • শিক্ষা

    বেরোবি শিক্ষার্থী বাসগুলোর নামকরণ প্রস্তাবনার আহ্বান!

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ১১:৪৪:৩১ প্রিন্ট সংস্করণ

    সিদ্দিক বেরোবি প্রতিনিধি:

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের চলাচলের বাস গুলোর নতুন নামকরণ করা হবে। এ বিষয়ে শিক্ষাথীদের কাছ থেকে নামের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তর। পরিবহন দপ্তর জানায়, শিক্ষাথীদের দীর্ঘ দিনের প্রস্তাবনা ছিল বেগম রোকেয়ার লেখা সাহিত্যকর্ম থেকে বাসগুলোর নামকরণ করার। কিন্তু, রোকেয়ার সাহিত্যকর্ম সংখ্যা বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যার সমান না হওয়ায় রোকেয়া সাহিত্যকর্ম ছাড়াও নামকরণ প্রয়োজন।এ বিষয়ে শিক্ষার্থীদের কাছ নাম প্রস্তাবনার আহ্বান জানিয়েছে দপ্তরটি। প্রসঙ্গত, আজ (২৪ এপ্রিল) রবিবার থেকে আগামী (১৬ মে) তারিখ সোমবার পর্যন্ত এই নাম প্রস্তাবনা করা যাবে। নাম প্রস্তাবনা জমা দেওয়ার ঠিকানা kmhimel98@gmail.com

    মো সিদ্দিকুর রহমান (সিদ্দিক)
    বেগম রোকেয়া,বিশ্ববিদ্যালয় রংপুর।
    মোবাইল ০১৭৯৬৮৭৪৯৮৪

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT