• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    দুমকীতে র‍্যাবের অভিযানে এক জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার।

      প্রতিনিধি ২৯ মে ২০২২ , ৪:০৪:১১ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কতৃক গত ২৮ মে ২০২২ইং তারিখ আনুমানিক ১৯:৩০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। উক্ত অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৭:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার দুমকী থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ জামলা বাজার জনৈক আবুল কালাম মৃধার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একজন ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করা জন্য অবস্থান করিতেছে।

    প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম,(এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১৯:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতিটের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ ইমরান খান(২১), পিতা- মোঃ মুনসুর খান, সাং-মুরাদিয়া, থানা-দুমকী, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় একজন দিনমুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম কথিত গাঁজা, ০১ টি মোবাইল ফোন, ০১ টি সীম উদ্ধার করা হয়।

    কথিত গাঁজা যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১৭,০০০/- (সতের হাজার) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। এসময় উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দুমকী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো শহীদুল ইসলাম দৈনিক বরিশাল সমাচারকে জানান,আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT