• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    মহানবীকে কুটুত্তিকারী নুপুর শর্মার পক্ষে নড়াইলে ফেসবুকে স্ট্যাটাস অধ্যক্ষ সহ আটক-২

      প্রতিনিধি ১৮ জুন ২০২২ , ১:৪১:১০ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল মীর্জাপুর ডিগ্রী কলেজের কলেজের শিক্ষার্থী রাহুল মাহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তিকারী নুপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেন। কলেজের অন্য শিক্ষার্থীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে মুছে ফেলার জন্য অনুরোধ করেন। কথা না শোনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের কাছে জানালে তিনিও রাহুলের পক্ষ নিয়ে কথা বলে কলেজের অন্য শিক্ষার্থীদের বের করে দেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে কলেজ ক্যাাম্পাসে আসে পাশের লোকজন এসে কলেজ ঘিরে রাখে।

    উত্তেজিত জনতা এসময় ৩টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও অভিযুক্ত রাহুলকে উদ্ধার থানায় নিয়ে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT