• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    নর্থবেঙ্গলের ঈদ পুনর্মিলনী ও মহামিলন মেলা অনুষ্ঠিত।

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২২ , ৪:১১:০৫ প্রিন্ট সংস্করণ

    “বন্ধু আমার আছে পাশে পুরো পৃথিবী আমার কাছে” এ স্লোগান সামনে রেখে নর্থবেঙ্গলের ঈদ পুনর্মিলনী ও মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই (বুধবার) উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের কা‌লিকাপুর গ্রা‌মে যমুনা এ‌গ্রো ফার্মসের আবুল হোসেন আবুর বাংলো বাড়িতে উপস্থিত বক্তব্য, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ পরবর্তী নিজেদের সেরা একটি দিন কাটান নর্থবেঙ্গলের বন্ধুরা।

    এ অনুষ্ঠানে উত্তরবঙ্গের ১৬ জেলার ৮৭ বন্ধুতের মিলন মেলা ঘটে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর নর্থবেঙ্গলের বন্ধুদের পরস্পরের সঙ্গে কাটানো এই মিলন মেলা আনন্দ মেলায় রূপ নেয়। নর্থবেঙ্গলের বন্ধুরা আগামীতে আরো বড় পরিসরে মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন ও পরিকল্পনার কথা জানান।

    এসময় নর্থবেঙ্গলে এস এস সি ৮৭ফোরামের এডমিন মঞ্জুর পান্না, সিরাজগঞ্জ ফেন্ডস ৮৭এর এডমিন রোটারিয়ান আবু সিদ্দিক এডিশনাল ডিআইজি সুলতানা নাজমা হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শুভসংঘ বন্ধুদের পুরস্কৃত করা হয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT