• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    বাউফলে র‌্যাবের হাতে ১জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার।

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২২ , ৪:৫৬:২৩ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীতপ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কতৃক ১৮ জুলাই ২২ইং তারিখ আনুমানিক বেলা ১২:৩৫ মিনিটের সময় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।এসময় অভিযান পরিচালনাকালে আনুমানিক ১০:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন ০৫ নং ওয়ার্ড পৌরসভা ওয়াদুদ মিয়া সড়ক সংলগ্ন আনোয়ার হোসেন হাওলাদারের বাড়ীর সামনে নির্মানাধীন পাকা রাস্তার উপর একজন ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে।

    প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার, মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১২:৩৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ সোহারাব হোসেন(৩২), পিতা-মৃত নুর ইসলাম,

    সাং-দাশপাড়া, ০৬নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন মাছ বিক্রেতা হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৯৬০(নয়শত ষাট) গ্রাম কথিত গাঁজা, ০১ টি মোবাইল এবং ০২ টি সীম উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

    এসময় উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে বলে জানান।
    এবিষয় পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ মো,শহীদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT