• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    বিপিডিসি’র চট্টগ্রাম বিভাগীয় কমিটি বিলুপ্তি ঘোষণা

      প্রতিনিধি ২ আগস্ট ২০২২ , ৫:০৮:৫৪ প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ প্যারামেডিকেল & ডিপ্লোমা কাউন্সিল- বিপিডিসি এর চেয়ারম্যান আর এম রনি ও মহাসচিব কামরুজ্জামান সিমু’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম বিভাগের আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

    সেই সাথে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। বর্তমানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লোকমান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস ও অর্থ সম্পাদক মোঃ ইসমাইল কে সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করার জন্য দ্বায়িত্ব প্রদান করা হয়।

    এসময় মহাসচিব কামরুজ্জামান সিমু নোটিশ আকারে বলেন, এতদ্বারা বাংলাদেশ প্যারামেডিকেল & ডিপ্লোমা কাউন্সিল বিপিডিসি এর চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির অবগতির জন্য জানান, গত ২৫/১০/২০২১ ইং তারিখে ৯০ দিনের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু তাদের ৯০ দিনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আগামী সবার সমন্বয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT