• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    সরকার জনগণের সাথে তামাশা করছে লক্ষ্মীপুরে-ফয়জুল করীম

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৪:৩৬:২১ প্রিন্ট সংস্করণ

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে, দারুল আকসা অডিটোরিয়ামে “কলেজ প্রতিনিধি সভা সম্পন্ন”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হঠাৎ দেশে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের সাথে তামাশা করছে।

    কলেজ প্রতিনিধিদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দেশ প্রেমিক কর্ণধার ছাড়া দেশ কঠিন হুমকিতে পড়ে। তাই তোমাদেরকে দেশ প্রেমিক,আদর্শিক মানুষ হয়ে আগামীর দেশকে নেতৃত্ব দিতে হবে। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুহাঃ মোফাস্সেল খান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি বিপ্লবী ছাত্র নেতা শরিফুল ইসলাম রিয়াদ।এছাড়াও জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT