• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত নাইক্ষ্যংছড়ির টানটু সাহা-শ্রেষ্ট এসআই এহসানুল হাসান

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২২ , ১:২৯:৫১ প্রিন্ট সংস্করণ

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা দ্বিতীয়বার বান্দরবান জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক পেয়েছেন। গত জুলাই মাসের সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় এ সম্মাননা স্মারকে ভূষিত হলেন তিনি। শনিবার (১৩ আগস্ট)২০২২ইং সকাল সাড়ে ১১ বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার চৌকস পুলিশ কর্মকর্তা টানটু সাহা জেলার দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হলেন।

    কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম এর হাত থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে ইয়াবা, চোলাই মদ,ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ভাবে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।

    এছাড়াও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় এধরণের সফলতার জন্য পুলিশ অফিসার হিসেবে পুরস্কার লাভ করেন। অপরদিকে একই থানা’র সেকেন্ড অফিসার ইহসানুল হাসান বান্দরবান জেলায় শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক পেলেন। গত মাসের সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় এ সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT