• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    কলেজ ও থানা সহ মোট ৩টি ইউনিটে ছাত্রলীগের কমিটি গঠন

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২২ , ৬:০০:৫১ প্রিন্ট সংস্করণ

    নাঈম হোসেন:

    রাজশাহী মহানগর ছাত্রলীগের অন্তর্গত দুটি কলেজ ও একটি থানার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ইউনিটগুলো হলো- রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ ও মতিহার থানা। বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) রাতে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয় জানানো হয়।

    রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি তাহমিদ আহমেদ অনিক ও সাধারণ সম্পাদক সাগীর আহমেদ সাঈফ এর নাম ঘোষণা করা হয়। রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে তানভীর ইসলাম সজল কে সভাপতি ইউসুফ আলী আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মতিহার থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন বিপ্লব ও সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ এর নাম ঘোষণা করা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT