• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    ২১টি গ্রেফতারী পরোয়ানারভূক্ত পলাতক ব্যাক্তি ঢাকা থেকে গ্রেফতার

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২২ , ১:০০:২৮ প্রিন্ট সংস্করণ

    সিএমপি’র ডবলমুরিং মডেল থানায় মূলতবী থাকা ২১টি গ্রেফতারী পরোয়ানার ভূক্ত পলাতক মোঃ তোফাজ্জল হোসেন (৬২)’কে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গত ০৫/০৯/২০২২ইং তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডাবলমুরিং মডেল থানার অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

    তিনি মেসার্স চট্টলা বোরিং, জীবন বীমা ভবন, ৫ম তলা, আগ্রাবাদ, ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম এর প্রোপাইটর ছিলেন। উক্ত প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন লোকজনের নিকট হতে টাকা গ্রহন করে চেক প্রদান করে। উক্ত চেক ডিজঅনার মামলায় গ্রেফতারী পরোয়ানার ওয়ারেন্টভূক্ত তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT