• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    পলাশবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান পরিচালিত

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ১০:৩৮:৫০ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ মিলন মিয়া।তাহার নেতৃত্বে আজ ২২-০৯-২০২২ইং বৃহস্পতিবার দুপুর ১২.৩৫মি. এ পলাশবাড়ী উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়।তাহার মধ্যে পলাশবাড়ী পৌরসভা বিতরে সুনামধন্য রেস্টুরেন্ট ফ্রুট প্লাস এ অভিযান করে সেখানে একটি তারিখ পার হওয়া পাঁউরুটি পাওয়া যায়।

    তখন ফ্রুটপ্লাস রেস্টুরেন্টের মালিকের সাথে কথ বললে তিনি জানান যে এটি আলাদা করে রেখে দেওয়া হয়েছে। পরে জেলা খাদ্য নিরাপদ অফিসার মোঃ মিলন মিয়াা তাদের নির্দেশ দেয় ভবিষ্যৎ এ যেন এ রকম ভুল না করে এবং রেস্টুরেন্ট এর মালিকের সাতে বিভিন্ন দিকনির্দেশনা এর পোষ্টারও লিফলেট তুলে দেয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT